• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাদ্রাসার কক্ষ থেকে শিক্ষকের লাশ উদ্ধার

সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর নিজ মাদ্রাসার কক্ষ থেকে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার পরশুরামেরকুটি তামিরুল উম্মাহ নুরানি মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসা শিক্ষক আবু তালেব (৩০)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। গত মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে তিনি নিখোঁজ হন।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে যান আবু তালেব। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। আজ দুপুরে পর মাদ্রাসার একটি কক্ষের মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের ছোট ভাই রেজাউল ইসলাম বলেন, ‘মঙ্গলবার ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আমার ভাই আর বাড়িতে ফেরেন নাই। মাদ্রাসা ঈদের বন্ধ থাকায় তিনি সেখানে যাবেন এটা আমাদের ভাবনায় আসেনি। ভাইকে দু’দিন বিভিন্ন জায়গায় খোঁজার পর আজ দুপুরে মাদ্রাসায় গিয়ে মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখতে পাই। এ সময় মাদ্রাসার গেট ও দরজা খোলা ছিল।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান জানান, ‘মাদ্রাসা শিক্ষকের মৃত্যু প্রাথমিকভাবে অস্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ