• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

সিসি নিউজ ডেস্ক।। রাজবাড়ীর পাংশায় চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়া নেওয়া অভিযোগে প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ওরফ্যান্স ডিজেবল স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী আল মামুন সিদ্দিকী (৩৫) ও তাঁর ভাই কাজল মাহমুদ (৪৫)। তারা একই এলাকার মৃত ফরিদ সরোয়ারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী ও তাঁর ভাই কাজল মাহমুদের বিরুদ্ধে গতকাল বুধবার প্রতারণা মামলা দায়ের করেন একই প্রতিষ্ঠানের নারী শিক্ষিকা রহিমা আক্তার। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের বাঘার চর গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী।

২০২০ সালের ১২ ডিসেম্বর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ওই স্কুলে রহিমা খাতুনকে নারী শিক্ষিকা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২০২২ সালের এপ্রিল মাসে আল মামুন সিদ্দিকী প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও তাঁকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথা বলে ৩ লাখ টাকার চুক্তি করেন। সে সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন। বাকি দুই লাখ টাকা ৬ মাসের মধ্যে প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও স্থায়ী নিয়োগের পরে নেবেন বলে স্ট্যাম্পে লিখিত দেন। কিন্তু ৬ মাসেও জাতীয়করণ না হওয়ায় রহিম আক্তার আল মামুন সিদ্দিকীর কাছে টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে তাঁকেসহ তাঁর পরিবারের লোকজনকে গালাগালি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেন ওই প্রধান শিক্ষক।

মামলায় আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলেও এলাকার অনেক মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন ওই প্রধান শিক্ষক। পরে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আহম্মদ আলী মোল্লা স্মৃতি এতিম প্রতিবন্ধী বিদ্যালয় নাম করণ করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ‘প্রতারণা মামলায় বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ