সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ২৫০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন তিনি।
ইন্টারন্যাশনাল স্কুল চত্ত্বরে বিতরণকালে অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, বিএনপি নেতা আব্দুল খালেক, ব্যবসায়ী তোফায়েল আযম, সাংবাদিক জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান মিলনসহ সুধীজন উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, দুধ, পেঁয়াজ, রসুন, আদা, মসল্লা, আলু ও মুরগী।