• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দুস্থদের মাঝে পৌর মেয়রের ঈদ সামগ্রী বিতরণ

সিসি নিউজ।। প্রধানমন্ত্রীর নির্দেশে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী ২৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিচ।

শুক্রবার সকালে শহরের নতুন বাবুপাড়াস্থ নিজ বাসভবনে এইসব উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে সৈয়দপুর পৌর আওয়ামী মহিলা লীগের সভাপতি রাফিকা আকতার জাহান বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে অনেক দূর এগিয়েছে। স্বপ্নের পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল এসবই তার হাত দিয়ে করিয়েছেন মহান আল্লাহপাক।

তিনি আরও বলেন, নারীবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন অনেক বড়। তারই কর্মী আমরা। আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে আমাদের পাশে থাকবেন। সবশেষে তিনি উপস্থিত সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে মেয়রের ছেলে হাসান আল জাকি আনন্দ ও মেয়ে আরশি আকতার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ