• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাতক্ষীরায় ২৫ গ্রামের মানুষের ঈদ উদ্‌যাপন

সিসি নিউজ ডেস্ক।। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ২৫ গ্রামে আজ শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।

সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে আজ সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেন তাঁরা।

এদিকে ঈদের নামাজে নারীরাও শরীক হন। ঈদের নামাজে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।

এ ছাড়া একই সময়ে সদর উপজেলার ভাড়খালীতে আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।

ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, চাঁদপুর, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ নেন।

ভাড়খালীতে ঈদের নামাজ শেষে মাওলানা আবু ছালেক বলেন, এবার সৌদী আরবের সঙ্গে মিল রেখে ২৫ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদ্‌যাপন করছে।

ঈদ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জানান, গত এক যুগ ধরে তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ