• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর। বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্‌যাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের একদিন আগে অর্থাৎ গতকাল বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে আজ শুক্রবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ