• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে যুবক নিহত

সিসি নিউজ ডেস্ক।। চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাত বোমার বিস্ফোরণে জিয়ারুল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসলাম একই এলাকার কসিমুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

প্রত্যাক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে সুন্দরপুর এলাকায় স্থানীয় মেম্বারদের দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছে। রোববার দুপুরেও দুই পক্ষের হাত বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। এতে জিয়ারুল পিঠে বোমা লেগে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন জলি খাতুন বলেন, ‘জিয়ারুল ইসলাম ঢাকায় রাজ মিস্ত্রির কাজ করত। ঈদের ছুটিতে বাড়ি বেড়াতে আসে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। গন্ডগোল দেখতে গিয়ে বোমার আঘাতে মারা গেছে।’

চাপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজির আহমেদ বলেন, ‘জিয়ারুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা যান। পিঠে বোমার আঘাত রয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘বোমাবাজিতে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ