• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরের সেই চাঁদনী বিয়ের আগেই পেল ১০ হাজার টাকা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আগুনে ক্ষতিগ্রস্ত সেই চাঁদনীর হাতে ১০ হাজার টাকা তুলে দিলেন আওয়ামীলীগ নেতা প্রকৌশলী সিকান্দার আলী। আজ সোমবার সকাল ৯টায় শহরের মুন্সিপাড়াস্থ বাসায় গিয়ে তিনি ওই টাকা প্রদান করেন। আগামী বুধবার চাঁদনীর বিয়ে অনুষ্ঠিত হবে।

গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়া এলাকায় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে মো. কাওসার আলীসহ পাশাপাশি আরো ৪টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনে কাওসারের বড় মেয়ে চাঁদনী আকতারের বিয়ের জন্য জমানো নগদ টাকা পুড়ে যাওয়ায় মেয়েটির বিয়ে অনুষ্ঠানটি অনিশ্চিত হয়ে যায়।

এ নিয়ে “সিসি নিউজ” অনলাইন নিউজ পোর্টালে চাঁদনী আকতারকে একটি সংবাদ প্রকাশিত হলে সৈয়দপুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যাক্তি এ পরিবারটির পাশে দাঁড়ায়। সে সময় (২৬ ফেব্রুয়ারী) সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান উপস্থিতিতে চাঁদনী আকতারে বিয়ের খরচ বাবদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

নীলফামারী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী সিকেন্দার আলী ওই সময় ঢাকা থেকে মুঠোফোনে চাঁদনীর বিয়েতে তাঁর অস্ট্রেলিয়া প্রবাসী কন্যা ১০ হাজার টাকা প্রদানের কথা সিসি নিউজকে জানান।

সেই কথা রাখলেন আওয়ামীলীগ নেতা। আগামী বুধবার শহরের এ আর সেন্টারে অনুষ্ঠিত হবে চাঁদনীর বিয়ে। ঠিক দুই দিন আগেই আজ সোমবার ঢাকা থেকে আকাশপথে তিনি চলে এলেন সৈয়দপুরে। বড় বোন আকতার জাহানকে সাথে নিয়ে সকাল ৯টায় চাঁদনীর বাসায় গিয়ে ১০ হাজার টাকা তুলে দেন চাঁদনীর হাতে।

এ সময় প্রকৌশলী সেকেন্দার আলী বলেন, সিসি নিউজের মাধ্যমে আমার প্রবাসী কন্যা অগ্নিকাণ্ডে চাঁদনীর বিয়ের জন্য জমানো টাকা পুড়ে যাওয়ার ঘটনাটি জানতে পায়। আজ চাঁদনীর হাতে সেই টাকা তুলে দিলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ