• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সন্দিপন ঘোষ তমাল (৩২) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে ডোমার-জলঢাকা সড়কের সলেমানের চৌপতি নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত তমাল ঘোষ ডোমার পৌরসভার ছোট রাউতা এলাকার ব্যাংক কর্মকর্তা তাপস কুমার ঘোষ ও শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুস্মিতা ঘোষের ছেলে। তমাল প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গোমনাতী শাখার হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বিকেলে ডোমার থেকে মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে জলঢাকার দিকে যাচ্ছিল তমাল। জলঢাকা উপজেলার সলেমানের চৌপতি এলাকায় পৌঁছালে সে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের পিছনে দ্রুত বেগে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি দোকানে ভিতরে ঢুকে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পায় তমাল। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, মোটরসাইকেলটি দ্রুত বেগে ছিল। এতেই এই দুর্ঘটনা ঘটে। রংপুরের কোতয়ালী থানায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ