জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে জালাল ব্যাপারী (৪০) নামের এক যুবক মারা গেছেন। সে বগুড়ার সোনাতলা উপজেলার নয়াপাড়া মনুমালা গ্রামের আবদুল কাদের ব্যাপারীর ছেলে। আজ মঙ্গলবার সকালে আক্কেলপুর রেল ষ্টেশনের অদুরে হাস্তাবসন্তপুর রেল ক্রসিংয়ে আপ-১১ ঈদ স্পেশাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর ষ্টেশনের দায়িত্বরত ষ্টেশন কর্মকর্তা হাছিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের চাচাতো ভাই মোশারফ হোসেন ব্যাপারী মোবাইল ফোনে জানান,নিহত জালাল ব্যাপারী তার চাচাতো বড় ভাই। তার তিন মেয়ে আছে। সে বেশ কিছুদিন থেকে অপ্রকৃতিস্থ হয়ে পড়লে পাবনা মেন্টাল হাসপাতালে তার চিকিৎসা করা হয়। এরপর বগুড়ায় তার চিকিৎসা চলছিল। সে সবসময় ঘরেই চুপচাপ থাকতো। হঠাৎ করে ঈদের সাত দিন আগে থেকে সে কাউকে না বলে নিরুদ্দেশ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজকে সকালে মোবাইল ফোনে আক্কেলপুর ষ্টেশন কর্মকর্তা হাছিবুর রহমানের মাধ্যমে তারা তার মৃত্যুর খবর পেয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন জানান,‘নিহতের বিষয়ে তথ্য প্রমাণ নিশ্চিত হলে আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ হস্তান্তর করা হবে।