• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত স্কুলগুলো ব্যাপক সাড়া ফেলেছে 

সিসি নিউজ।। একটি নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান ইট্স্ হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে সারা বাংলাদেশে আইএইচএফ এর ১০টি স্কুল রয়েছে। যার মধ্যে রয়েছে ‘লার্নিং ডিসএবল’ শিশুদের জন্য একটি বিশেষ স্কুল এবং পথ শিশুদের জন্য একটি ডিজিটাল মোবাইল স্কুল রয়েছে।
বাংলাদেশের প্রতিটি প্রান্তের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য শিক্ষাকে সহজলভ্য করার লক্ষ্যে আইএইচএফ শুধু শহর বা গ্রামেই নয়, রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ চর এলাকা এবং কক্সবাজারের উখিয়া উপজেলার দূর্গম পাহাড়ি এলাকাতেও স্কুল পরিচালনা করছে। যেখানে শিশুদের জন্য আশেপাশে আর কোন স্কুল নেই। আইএইচএফ এমন প্রত্যন্ত ও দূর্গম এলাকায়ও  স্কুল প্রতিষ্ঠা করেছে। বিগত ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে আইএইচএফ বাংলাদেশে প্রায় দুই হাজার পাঁচশত জনেরও বেশি শিশুর জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করেছে।
ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ) এর যাকাত ক্যাম্পেইনঃ প্রতি বছরের ন্যায় এ বছরও ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ) যাকাত ক্যাম্পেইনের আয়োজন করে।
উক্ত ক্যাম্পেইনটি গত রমজান মাসব্যাপী চলেছে। যার সমাপনী ও বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয় গত ২১ এপ্রিল (শুক্রবার) ।
সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে  প্রায় ৪০ জন মানুষের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অসহায় মানুষের জীবনযাপন ও মান উন্নয়নে বিতরণকৃত এসব সহায়ক উপকরণের মধ্যে  রয়েছে রিকশা ছয়টি, রিকশা ভ্যান পাঁচটি, বাইসাইকেল পাঁচটি , সেলাই মেশিন তিনটি , হুইলচেয়ার পাঁচটি , ক্র্যাচ দশটি।
এছাড়াও প্রায় ২০০ জন মানুষের মাঝে তুলে দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে বিভিন্ন  খাদ্য সামগ্রী এবং ১৬৪ জন শিশুর ঈদের নতুন পোষাক।
অনুষ্ঠানে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএইচএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন সভাপতিত্ব করেন এবং প্রতিষ্ঠানের নানা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ।
প্রসঙ্গত, আইএইচএফ এর যাকাত ক্যাম্পেইনটি তিন ভাগে ভাগ করে পরিচালিত হয়েছে। শিক্ষার জন্য যাকাত, জীবিকা নির্ভরশীলতার জন্য যাকাত এবং হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে রমজান মাসে খাদ্য বিতরণ কর্মসূচি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ