• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রামে পানিতে ডুবে সিদরাতুল মুনতাহার নামে তিন বছরের  এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
মৃত্যুের বিষয়টি  নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দীন  জানান, রবিবার বেলা  ১১ টায় উপজেলার পাঁচ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিদরাতুল মুনতাহার পাঁচ গ্রামের মাহমুদুল হাসান সুমন এর মেয়ে।
 শিশুটির চাচা আতিকুর রহমান  বলেন , বাড়িতে এসে শিশুটির বাবা মুনতাহারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তার বাড়ির সামনে সুন্দর গাড়ি পুকুরে শিশুটিকে ভাসতে দেখলে চিৎকার করেন।
পরে প্রতিবেশীরা শিশুটিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।
কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফয়সল নাহিদ  জানান, পানিতে পরে যাওয়া শিশুটির চাচা আতিকুর রহমান হাসপাতালে আনার পরে আমরা শিশুটিকে মৃত্যু অবস্থায় পাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ