• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মহান মে দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে সোমবার সকাল সোয়া ১০টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন আয়োজন করে আলোচনা সভার। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে বক্তৃতা দেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। সভা শেষে একটি বর্ণঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

অপরদিকে পৃথক কর্মসূচিতে দিবসটি পালন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। কর্মসূচির অংশে সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে। পরে শাভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। এসময় জেলা শ্রমিক দলের সভাপতি মো. নুর আলমের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা হক প্রধান, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, পৌর বিএনপির সভাপতি মাহাবুব উর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ