• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডোমারে একটি ডাকাতির মামলায় মালামালসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে মঙ্গলবার বেলা ১১ দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ওই তিন সদস্য হলেন, জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা জেলেপাড়া গ্রামের রবি চন্দ্র দাশের ছেলে অনিল চন্দ্র দাশ (২৯), ডোমার উপজেলার ছোট রাউতা জেলে পাড়া গ্রামের মৃত কালী দাশের ছেলে রঙ্গিয়া দাশ (৫০) ও সৈয়দপুর উপজেলার লক্ষণপুর সরকারপাড়া গ্রামের মো. কাজিমুদ্দিনের ছেলে নজু মামুদ নজরুল (২৭)। তাদের কাছ থেকে ডাকাতির ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, ১টি কাসার প্লেট, ২টি বাটি ও ১টি গ্লাস উদ্ধার হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার আলী মহম্মদ আব্দুল্লাহ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ উন নবী।
পুলিশ সুপার জানান, তারা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। চক্রটি নীলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় ডাকাতিসহ অপরাধমূলক কার্য পরিচালনা করে আসছে দীর্ঘদিন থেকে। ৩০ এপ্রিল রাতে তারা ডোমার উপজেলার ছোট রাউতা ব্রাহ্মনপাড়া গ্রামের বিজয় চক্রবর্তীর বাড়িতে দরজা ও জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এপর ধারালো অস্ত্রের ভয়ে বিজয় চক্রবর্তী ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ১ লাখ ৮৮ হাজার টাকা, ২ ভরি ২ আনা স্বর্নালঙ্কার, ৪ ভরি রূপার অলঙ্কার, কাসার প্লেট, বাটি, গ্লাস ৫টি মোবাইলফোনসহ ২ লাখ ৯২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এঘটনায় ২ মে থানায় মামলা হলে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করে নজু মামুদ ও অনিল চন্দ্র দাশকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার অন্য আসামী গ্রেপ্তারসহ মামলামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ