এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ সাধারণ সম্পাদক রমজান আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, মাহমুদুর রহমান রিপন, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, বি: ও প্রযুক্তি সম্পাদক শাহিদুল ইসলাম সুজন, কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুনিরসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে গরিব অসহায় যেসব কৃষক টাকার অভাবে শ্রমিক দিয়ে ধান কেটে বাড়িতে নিতে পারছেন না, তাদের ধান কেটে ও তা মাড়াই করে বাড়িতে পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছি।
উপকারভোগী কৃষক মতিয়র রহমান দুদু জানান, শ্রমিক সংকট ও অতিরিক্ত পারিশ্রমিকের কারণে আমার জমির ধানগুলো কাটতে পারছিলাম না। খুব চিন্তিত ছিলাম। স্বেচ্ছাসেবক লীগের নেতারা আমার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ায় আমি ব্যাপক উপকৃত হয়েছি।