• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

সিসি নিউজ ডেস্ক।। দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেসব বিদ্যালয়ে অবিলম্বে শহীদ মিনার নির্মাণ করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার ছবিসহ তথ্য আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে মাউশির সহকারী পরিচালকের (মাধ্যমিক-২) কার্যালয়ে পাঠাতে হবে।

তবে এখন পর্যন্ত দেশের কতগুলো বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেই তথ্য জানাতে পারেননি মাউশির কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ