• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদে এক মণ দুধ দিয়ে যুবকের গোসল

সিসি নিউজ ডেস্ক।। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করলেন মো. সিরাজ শেখ (৩৩) নামের এক যুবক। তার এমন কাণ্ডে এলাকায় হৈচৈ পড়ে গেছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে।

সিরাজ শেখ (৩৩) বাইখির চৌরাস্তা এলাকার মুজিবর শেখের ছেলে।

জানা যায়, মো. সিরাজ শেখ একই এলাকার আফসার শেখের মেয়ে ইতি বেগমকে (২৮) বিয়ে করেন। ১৩ বছরের সংসার জীবনে তাদের ১১ বছরের একটি ছেলে রয়েছে। কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়। দুই বছর আগে আদালতে মামলা হয়। উভয়ই একে অপরের বিরুদ্ধে মামলা করেন। গত ৯ মে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তির পর সিরাজ শেখ খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করেন।

এ বিষয়ে মো. সিরাজ শেখ বলেন, বিয়ের পর কয়েক বছর পর থেকে সংসারে অশান্তি বাড়তে থাকে। সে আমার নামে মামলা করে হয়রানি করতে থাকে। মামলার একপর্যায়ে নিয়ত করি স্ত্রীর হাত থেকে মুক্তি পেলে এক মণ দুধ দিয়ে গোসল করব। নিয়ত পূর্ণ করলাম।

উৎস: সমকাল


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ