ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর মারপিটে মনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ মে) রাতে উপজেলার নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন দেওগ্রাম-ভূতগাড়ী গ্রামের আব্দুল মমিন মিয়া মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এই দম্পতির মাঝে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে লাঠি দিয়ে স্ত্রীকে বেদম মারপিট করে স্বামী সাখাওয়াত। মারপিটের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় মনিরা খাতুন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। ঘাতক স্বামী পলাতক আছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা আছে। তবে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। ঘাতক স্বামীকে আটক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।