• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নতুন শিক্ষাকারিকুলামে মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নে প্রশিক্ষণ

সিসি নিউজ।। ২০২৩ সালের নতুন শিক্ষা কারিকুলাম অনুসারে মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নে নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ইনহাউজ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে দিনব্যাপী ওই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হক। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন ও খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। প্রশিক্ষকগণ নতুন শিক্ষাকারিকুলাম অনুসারে শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে হাতে-কলমে শিক্ষকদের প্রশিক্ষন দেন।  প্রতিষ্ঠানটির মাধ্যমিক শাখার ২৭ জন শিক্ষক প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ