• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে আগুনে তিনটি দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকা ক্ষতি

সিসি নিউজ।। গভীর রাতে যখন প্রচন্ড ঝড়-বৃষ্টি হচ্ছিল ঠিক সেই সময় নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়েছে  সার, কীটনাশক ও ওষুধের তিনটি দোকান। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের চান্দিয়ারডাঙ্গা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  কর্মীরা প্রায় এক ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সার, কীটনাশক ও মুদি বয়বসায়ী ক্ষতিগ্রস্থ সুরেশ চন্দ্র (৪৫) জানান, ওই বুধবার রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। ভোর চারটার দিকে ওই এলাকার আবুল হোসেনের পুত্র পোড়ারহাট মসজিদের ইমাম রেজাউল করিম কাওসারী বাজারে দোকানে আগুন জ্বলতে দেখে তাঁকে ফোন দেন। বাসা থেকে গয়ে দেখেন দমকল ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে ব্যস্ত। কিন্তু ততক্ষণে নগদ ১০ হাজার টাকাসহ দোকানের ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
একইভাবে খবর পান বাজারের সার ও ওষুধ ব্যবসায়ী এনহাজ শাহ (৪৮) ও আতিয়ার রহমান শাহ (৫৬)।  এনহাজ শাহের বলেন তার নগদ পাঁচ হাজার টাকাসহ তিন লাখ টাকার মালামাল ও আতিয়ার রহমান শাহ’র বলেন তাঁর এক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, রাত একটা থেকে মুষলধারে বৃষ্টি ও ঝড় শুরু হয়। সে সময় কোন বিদ্যুৎ ছিলনা। তাদের ধারণা কে বা কাহারা আগুনের ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায়  এখন পথের ফকির হয়ে গেলেন বলে জানান তারা।
পোড়ারহাট মসজিদের ইমাম রবিউল করিম কাওসারী জানান, রাত পৌনে চারটার দিকে বাজারে আগুন দেখে দোকান মালিক ও ফায়ার সার্ভিসে খবর দেন তিনি। ওই ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, আগুনের ঘটনাটি রহস্য জনক।
এ বিষয়ে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  দায়িত্বরত সদস্য শাহিন হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত সাপেক্ষে আগুনের আসল ঘটনা জানা যাবে। ক্ষয়ক্ষতি নিরুপণের চেস্টা চলছে।
এদিকে সকালে খবর পেয়ে  সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও বোতলাগাড়ি ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা জানান, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ