• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাঁজাসহ খানসামায় ৪ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ৪ কেজি গাঁজাসহ দিনাজপুরের খানসামায় ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিটিসি মোড়ে সোমবার (২২মে) দিবাগত রাতে ব্যাটারী চালিত দুইটি অটো তল্লাশি করে ৮০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারী চালিত দুটি অটোও জব্দ করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, পার্শ্ববর্তী ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী রতনদিঘী এলাকার দবিরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২২), বীরগঞ্জ উপজেলার সুজালপুর গোরস্থান এলাকার আঃ সাত্তার (৫৮), খানসামা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার সানোয়ার হোসেন (৫২) এবং গোবিন্দপুর এলাকার আঃ সামাদ (৪০)।

বিষয়টি নিশ্চিত করে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, আটক ৪ মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশ সবসময় সজাগ আছে। সকলের সহায়তা ও সচেতনতাই পারে মাদক প্রতিরোধে বড় ভূমিকা রাখতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ