• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝড়ে খানসামায় বিধস্ত ঘরবাড়ি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। বৈশাখী ঝড়ে দিনাজপুরের খানসামা উপজেলায় বিধস্ত হয়েছে প্রায় শতাধিক ঘর-বাড়ি ও ভেঙেছে গাছপালা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানও। অনেক এলাকায় চলাচল বিঘ্ন ও বিদ্যুৎ সংযোগ সাময়িক বিচ্ছিন্ন আছে।
ঘটনাটি খানসামা উপজেলায় সোমবার (২২ মে) ভোর ৪টার দিকে ঘটেছে। এই বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হয়। মঙ্গলবার দুপুরেও কালবৈশাখী ঝড় হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার আরাজী যুগীরঘোাপা গ্রামে সরেজমিনে দেখা যায়, আকতারুল নামে এক ব্যক্তির ইটের দেওয়ালে গাছ উপড়ে পড়ে ভেঙে যায়। এতে পানির ট্যাংক ও সেফটি ট্যাংকিও ভেঙে যায়। তবে হতাহতের ঘটনা নেই। এছাড়াও উপজেলার হাসিমপুর, ছাতিয়ানগড় এলাকাতেও ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল ও যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, উপজেলা প্রশাসনকে অবগত করার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা তৈরীতে ইউনিয়ন পরিষদ কাজ করছে।
ইউএনও রাশিদা আক্তার বলেন,  সোমবার ভোরের বৈশাখী ঝড়ে উপজেলার প্রায় ইউনিয়নে অনেক ঘর বাড়ি ভেঙ্গেছে। গাছপালা উপড়ে পড়েছে। ইউপি চেয়ারম্যানদের তালিকা তৈরী করতে বলা হয়েছে। এই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ