• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে  সৈয়দপুর থানা চত্বরে ওই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরাও তাঁদের সমস্যার কথা বলেন।
বক্তারা মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং বন্ধ ও শহরের ফুটপাথ দখলমুক্ত করার আহবান জানান এবং পুলিশকে আরও শক্তিশালী ভূমিকা রাখার জোর দাবি জানান। পরে অতিথিদ্বয় থানা চত্বরে হাঁড়িভাঙ্গা আমের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ