• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমার রেল স্টেশনের টয়লেটে ব্যবসায়ীর লাশ

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার রেল স্টেশনের টয়লেট থেকে তাহিরুল ইসলাম (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। তিনি উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের জোড়াবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে।

ডোমার স্টেশন মাস্টার মো. আশরাফুল ইসলাম জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে এক যাত্রীর মাধ্যমে জানতে পারেন স্টেশনের টয়লেটে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। তাৎক্ষনিক বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা ও ডোমার থানা পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সকাল সোয়া ছয়টার দিকে দককল বাহিনীর সদস্যরা ডোমার থানা পুলিশের উপস্থিতিতে ওই লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি বলেন, ‘পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তাহিরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত। ব্যবসায়ীক কাজে বিরামপুর যাওয়ার কথা বলে শুক্রবার দুপুরে বাড়ী থেকে বের হয়েছিলেন তিনি।’

সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র ও মোবাইল ফোন পেয়ে তার পরিবারকে খবর দেয়া হয়। পরে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ধারনা করা হচ্ছে ওই ব্যক্তি টয়লেটে প্রবেশ করার পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ