• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে সাজু (১৪) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৮ মে) দুপুরে শহরের উপকন্ঠে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতিরবাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া দোলাপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে সাজু। ঘটনার দিন গতকাল রবিবার দুপুরে সে তার চার সহপাঠী মিলে বাড়ির অদূরে ধলাগাছ মতির এলাকায় যায়। এ সময় তারা সেখানে থাকা একটি পুকুরে গোসল করতে নামেন। এরপর তার চার সহপাঠী সাঁতার কেটে পুকুরের এক পাশে থেকে অপর পাশে গিয়ে উঠলেও সাজু পানিতে ডুবে যায়। পরে তার সহপাঠীরা তাকে খুঁজতে থাকেন। কিন্তু খোঁজাখুজির পরও তার কোন হদিস না পেয়ে ঘটনাটি আশপাশের লোকজনকে জানায়। পরে আশপাশের লোকজন ঘটনাটি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সৈয়দপুর স্টেশনকে অবগত করেন। খরর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে নেমে শিশু সাজু উদ্ধার করেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পুকুরের পনিতে ডুবে মৃত. সাজু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি শিক্ষার্থী বলে জানা গেছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় এক ঘন্টা চেষ্টার পর শিশু সাজুকে উদ্ধার করা হয়েছে।
এদিকে,পুকুরে ডুবে শিশু শিক্ষার্থী সাজুর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যদের আহাজারিতে গোটা এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ