• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের প্রিয়স্মিতা উচ্চাঙ্গ সঙ্গীতে বিভাগীয় পর্যায়ে প্রথম

সিসি নিউজ।। জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ এ উচ্চাঙ্গ সংগীত ‘ক’ গ্রুপের প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে প্রিয়স্মিতা রায় পিউ। সে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী। গত ২৭ মে রংপুর জিলা স্কুলে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সে (পিউ) নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা পর্যায়ে উচ্চাঙ্গ সঙ্গীত ‘ক’ গ্রুপের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। গত ২০ মে নীলফামারী রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন এবং গত ১৫ মে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রিয়স্মিতা রায় পিউ নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা ক্ষিতীশ চন্দ্র রায় ও রনজিতা রাণী রায়ের মেয়ে সে। ওই দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে দ্বিতীয় সে। তাঁর বাবা ক্ষিতীশ চন্দ্র রায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’য় কর্মরত। বর্তমানে তিনি অডিটর পদে গাইবান্ধায় কর্মরত রয়েছেন। পিউয়ের মা রনজিতা রাণী রায় একজন গৃহিনী। তারা বর্তমানে নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়া এলাকায় বসবাস করছেন।
প্রিয়স্মিতা রায় পিউ ছোটবেলা থেকেই নিয়মিত পড়াশুনার সঙ্গে সঙ্গে সঙ্গীতের প্রতি প্রবল আগ্রহী। প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নের সময় থেকে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বে স্বাক্ষর রেখে চলেছে সে। প্রিয়স্মিতা রায় পিউ তার ভবিষ্যত জীবনের সফলতার জন্য সকলের আর্শীবাদ কামনা করেছে।
প্রসঙ্গত, প্রিয়স্মিতা রায় পিউ গত ২০২২ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উচ্চাঙ্গ সংগীতে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে।
পিউয়ের মা রনজিতা রাণী রায় জানান, তাঁর মেয়ে পিউ সৈয়দপুর সার্গাম সংগীত বিদ্যালয়ের ওস্তাদ জান্নাতুল ইসলাম কবিরের নিকট নিয়মিত সংগীত চর্চা করে।
তার এ কৃতিত্বে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন মো. রেয়াজুল আলম রাজু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিয়ার রহমান সরকার, উপাধ্যক্ষ (কলেজ) মো. শফিউল আলম সাজু, উপাধ্যক্ষ (স্কুল) মোছা. সুফিয়া বেগম এবং সংগীত শিক্ষক কমর মোস্তারী পারভেজ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ