• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে সুপারি বাগান থেকে লাশ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলায় সুপারি বাগান থেকে আব্দুস সালাম নামে (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।  বুধবার বেলা ১১টার দিকে উপজেলার  ভোগডাবুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে ডোমার থানা পুলিশ।
সালাম একই ইউনিয়নের বিওপি বাজার গ্রামের মৃত ধুতি মামুদের ছেলে। এলাকার লোকজনের ধারণা রাতের কোন এক সময়ে সুপারি গাছে উঠে সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, বুধবার সকালে মাস্টাপাড়া গ্রামের খাইরুল ইসলাম জুয়েলের সুপারি বাগানে আব্দুল সালামের লাশ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ওই বাগানে সুপারি চুরি করতে রাতের কোন এক সময় গাছে উঠেছিলেন সালাম। সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এর আগেও এলাকায় বিভিনন্ন বাগান থেকে সুপারি চুরির অভিযোগ তার বিরুদ্ধে ছিল।
ডেমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন সহকারি পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) আলি মোহাম্মদ আব্দুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ