• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অবশেষে পরিবার ফিরে পেল অঞ্জনা, গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা

সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সাত বছর ধরে আটকে রাখা ও নির্যাতনের অভিযোগে উদ্ধার হওয়া গৃহকর্মী অঞ্জনা আক্তারের পরিবারের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বুধবার ভোর ৫টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলে অঞ্জনাকে উদ্ধার করে পুলিশ।

সাত বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া অঞ্জনার দেওয়া ঠিকানা খোঁজা শুরু করে ৷ পরে ভাটারা থানায় থাকা একই এলাকার এক পুলিশ সদস্যের সহায়তায় পরিবারের সন্ধান পাওয়া যায়। এরপর অঞ্জনার ভাইয়ের স্ত্রী বাদী হয়ে নির্যাতনকারী গৃহকর্ত্রী শর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, উদ্ধার হওয়া গৃহকর্মী অঞ্জনার পরিবারের সন্ধান পাওয়া গেছে। তার বাড়ি সুনামগঞ্জের সালনা এলাকায়। তবে গ্রামে কেউ থাকে না। তার বাবা আগেই মারা গেছেন। মা অন্যত্র বিয়ে করেছেন। তারা চার ভাই বোন। তার ভাই সুজাত পরিবার নিয়ে ঢাকার মোহাম্মদপুরে থাকে। তাঁর সঙ্গে যোগাযোগ করে অঞ্জনার বিষয়টি জানানো হয়। পরে তাঁরা এসে অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা করেছেন।

ওসি আসাদুজ্জামান আরও বলেন, মেয়েটিকে উদ্ধারের পরে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আদালতের মাধ্যমে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ