• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের নির্মানকাজ শুরু

সিসি নিউজ।। নীলফামারী আদালত প্রাঙ্গণে নির্মিত হচ্ছে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার। শনিবার বিকাল পাঁচটার দিকে ‘ন্যায়কুঞ্জ’ নামে ওই বিশ্রামাগার নির্মানকাজের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপ্রতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান এম. ইনায়েতুর রহিম।
এসময় জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিমের সভাপতিত্বে বক্তৃতা দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক  জেলা ও দায়রা জজ মো. গোলাম সরওয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক  জেলা ও দায়রা জজ এবিএম গোলাম রসুল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হক প্রমুখ।
শেষে জেলা ও দায়রা জজ কার্যালয়ের সম্মেলণ কক্ষে বিচারক এবং জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন বিচারপতি এম.ইনায়েতুর রহিম। এর আগে তিনি আদালত চত্বরে গাছের চারা রোপন করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, নীলফামারী আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত হচ্ছে আটশত বর্গফুটের ‘ন্যায়কুঞ্জ’ নামের ওই বিশ্রামাগার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ