• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি।। গ্র্যাচুইটিসহ অন্যান্য বকেয়া পাওনার টাকা অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তারা।

বুধবার বেলা ১১টা থেকে ২ ঘন্টা ব্যাপী অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে শহরের জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক সওদাগর, শ্রমিক নেতা বাবুল করিমসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জয়পুরহাট চিনিকলের দুই শতাধিক শ্রমিক. কর্মচারী ও কর্মকর্তারা তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনাদি প্রায় ১৬ কোটি টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। অচিরেই তাদের সমস্থ বকেয়া পাওনা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ