• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারী জেলা সদরে এক স্কুল ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামী রিমন শাহকে (২৫) গ্রেফতার করছেন পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) ভোর রাতে ঢাকার ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। রিমন শাহ সদর উপজেলার চাপড়া ইউনিয়নের নতিব চাপড়া এলাকার দুলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত বছর ২৯ ডিসেম্বর সদর উপজেলার পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) অপহরণ করে রিমন। মোবাইল ফোনের মাধ্যমে তাদের মধ্যে পরিচয় ঘটে। পরে অপহৃত কিশোরীকে নিকটাত্মীয়ের বাড়িতে রেখে বিবাহের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে রিমন। ধর্ষণের ফলে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে নীলফামারী ডাক বাংলো এলাকায় তার ফুফুর বাসায় নিয়ে যায়। সেখানে ওষুধ খাইয়ে অচেতন করে রাখা হয় ওই শিক্ষার্থীকে। তিন দিন পর ভুক্তভোগী শিক্ষার্থীর জ্ঞান ফিরলে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে লাপাত্তা হয় রিমন। পরে ওই কিশোরী তার মাকে ঘটনাটি জানায়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা রুজিনা বেগম নিজে বাদী হয়ে রিমনসহ আরো দুই জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, তথ্য প্রযুক্তির সহযোগীতায় ধর্ষণ মামলার আসামী রিমনকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ