জয়পুরহাট প্রতিনিধি।। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জয়পুরহাটে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন। সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠিত সেমিনারে বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে শুরু করে খাদ্য গ্রহণে জনসাধারণের সচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, হোটেল -রেস্তোরাঁ ও দোকানসহ সংশ্লিষ্টদের নিয়মিত মনিটরিংয়ের আওতায় এনে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ও জেলা প্রশাসক