• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক নাদিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ছয়জন আটক

সিসি নিউজ ডেস্ক।। জামালপুরে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলাকারীদের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। গত দুই দিনে হামলায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

ওসি আরও বলেন, ঘটনার মূল হোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ দেওয়া হয়নি।

গত বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথে উপজেলার পাটহাট এলাকায় তাঁর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাত ১২টার দিকে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এদিকে আজ শুক্রবার জানাজা শেষে উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের গোমেরপাড়া পারিবারিক কবরস্থানে নাদিমের মরদেহ দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ