• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের দাবিতে মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীতে রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে ম্ববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি ও গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাসুদা আকতার। বক্তৃতা করেন জেলা মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান ছবি, কিশোরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রায়, নীলফামারী জেলা জজ আদালতের আইনজীবী আলপনা রায়, নীলফামারী পৌরসভার সদস্য রতনা রায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য রুমানা বেগম, খোকশাবাড়ি ইউনিয়নের সাবেক সদস্য জাহানারা বেগম প্রমুখ। বক্তারা বলেন, ‘নির্বাচন কমিশনের আরপিও অনুসারে ২০২০ সালের মধ্যে সকল রাজনৈতিক দলে পর্যায়ে ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা থাকলেও আজও বাস্তবায়ন হয়নি। আমরা দ্রুত সেটির বাস্তবায়ন দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ