• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বিষ প্রয়োগে হাঁস মেরে খামারীর সর্বনাশ

সিসি নিউজ।। নীলফামারীতে খামারে বিষ প্রয়োগে ৩০০ হাঁস মারার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের মের্সাস বর্ষা ফার্মে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই খামারে আরও অসুস্থ্য রয়েছে ২০০ হাঁস।

খামারী নুরুজ্জামান হোসেন নুরু (২৮) বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় ৫০০ সুস্থ হাঁস বাড়ি সংলগ্ন খামারে রাখি। এরপর শনিবার সকাল ৬টার দিকে আমার মা জমিলা বেগম খামারের দরজা খুলে অধিকাংশ হাঁস মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে আমি খামারে এসে মৃত এবং জীবিত হাঁস আলাদা করি। এরপর গুণে ৩০০ মৃত হাঁস দেখতে পাই। ২০০ হাঁস জীবিত থাকলেও অসুস্থ্য হয়ে পড়েছে। বর্তমানে এসব অসুস্থ্য হাঁসের চিকিৎসা চলছে’। মৃত ওই ৩০০ হাঁসের বাজার মূল্য এক লাখ টাকার উপরে বলে জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, ‘শত্রুতাবশত রাতে কেউ খামারে প্রবেশ করে বিষ মিশ্রিত ফিড ছিটিয়েছে। ওই ফিড খেয়ে তাৎক্ষণিক হাঁসগুলোর মৃত্যু হয়েছে। পরিমানে কম খাওয়া হাঁসগুলোর মৃত্যু না হলেও অসুস্থ্য হয়ে পড়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে’।

স্থানীয় পশু চিকিৎসক আহেদুল ইসলাম বলেন, ’খবর পেয়ে ওই খামারে গিয়ে অসুস্থ্য হাঁসগুলোর চিকিৎসা দেই। দেখে মনে হচ্ছে বিষ মিশ্রিত খাবার খাওয়ায় ৩০০ হাঁসের মৃত্যু হয়েছে’। নীলফামারী সদর থানার পরিদর্শক খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘লোক মুখে শুনেছি। খামারীর অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে’।

এ বিষয়ে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোন্নাকা আলী বলেন, ’ওই খামারী থানায় অভিযোগ করলে পুলিশ আমাদেরকে অবগত করবে। আমরা নমুনা পরীক্ষা করে মৃত্যুর কারণ নিশ্চিৎ হয়ে পুলিশকে জানাবো’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ