• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
শিরোনাম :

ডিমলায় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার মসজিদ মার্কেটে এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম উদ্বোধন করেন ডাচ বাংলা ব্যাংকের দিনাজপুর আঞ্চলিক প্রধান নাদিয়াল মঈন চৌধুরী।
নতুন শাখার সুষ্ঠু পরিচালনা ও ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ ওয়ায়েজ কুরুনি খান চৌধুরী (সজীব), সদর ইউপি চেয়ারম্যান এএইচএম ফিরোজ , উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক, রাব্বানি প্রধান প্রমুখ।
উদ্বোধনী দিন থেকেই ডাচ-বাংলা ব্যাংকের অন্যান্য শাখার মত এ শাখাতেও অনলাইন ব্যাংকিং, এটিএম ও সিআরএম সার্ভিস, রিটেল, এসএমই এবং কর্পোরেট লোন, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং রেমিট্যান্স সার্ভিস প্রদান করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ