• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরের সেই কলেজ এবারে বুয়েট ভর্তিতে চমক

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেলেন ১৪ জন শিক্ষার্থী। এর আগে এ প্রতিষ্ঠান থেকে ৩৫ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে বুয়েটে এ প্রতিষ্ঠান থেকে ১৮ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। কিন্তু চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষে তা কমে গিয়ে ১৪ জন ভর্তির সুযোগ পেল। একই বর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে দেশের বিভিন্ন সরকারী মেডিকেল কলেজে ৩৫ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। যা গত বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল ৩৯ জন শিক্ষার্থী।

এ বিষয়ে সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক সিসি নিউজকে বলেন, চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মূলত: করোনাকালীনের। তাঁরা কলেজের ক্লাসরুমে বসে নির্ধারিত ক্লাস পায়নি। অনলাইনের মাধ্যমে কোর্স সম্পন্নকৃত শিক্ষার্থী। তাছাড়া মডেল পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি। তবুও নিঃসন্দেহে আশাতীত সাফল্য দেখিয়েছে শিক্ষার্থীরা।

তিনি আরো জানান, কলেজের সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং সকলের তদারকির ফলে শিক্ষার্থীরা প্রতি বছর আশানুরূপ ফলাফল করছে। এছাড়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইতিবাচক সফলতা হচ্ছে।

উল্লেখ, সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছেন। এ সাফল্যের কারণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি কলেজটি পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ