সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালন করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। তাঁর সাথে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন।
অভিযানে শহরের শহীদ ডা: জিকরুল হক সড়কস্থ মারুফ সেন্ট হাউজে অতিরিক্ত দামে মসল্লা বিক্রি, ক্রয় ও বিক্রয়মূল্যের রশিদ না থাকায় ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুসারে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বঙ্গবন্ধু সড়কস্থ বিসিক শিল্পনগরীর পাশে অবস্থিত কাচা লঙ্কা নামে এক রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোস ও কৃত্রিম রঙ ব্যবহার এবং বাসী খাবার সংরক্ষণের অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।