• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ফিনিক্স ক্লাবের উদ্যোগে চারদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ফিনিক্স ক্লাবের উদ্যোগে চারদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হছে। সামাজিক কর্মসূচির অংশ গতকাল বৃহস্পতিবার বিকালে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
স্থানীয় স্মৃতিসৌধ চত্বরে দুইটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে  যৌথভাবে এ কর্মসূচী উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন এবং সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান। এ সময় সৈয়দপুর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, ফিনিক্স ক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ওই ক্লাবের সদস্যরা সৈয়দপুর অফিসার্স ক্লাব জামে মসজিদ চত্বরে ও মাজার শাহ ফকির দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা চত্বরে ৫০ টি গাছের চারা রোপণ করেন।
জিল্লুর রহমান জানান, এ চারদিনে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুল প্রাঙ্গণে তারা আরও ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ