• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে রবি’র আলো ও আবির্ভাবের উদ্যোগে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রবি’র আলো ও আবির্ভাব এর উদ্যোগ ও অর্থায়নে মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২২ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের বিমানবন্দর সড়কের সেনা কমিউনিটি সেন্টারের ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
রবি’র আলো ও আবির্ভাব এর প্রতিষ্ঠাতা পরিচালক মে. রবিউল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক সাদ ফারদিন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক জুয়েল সরকার প্রমুখ। মেহেদী হাসানের উপস্থাপনয় অনুষ্ঠানে হাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান মিজু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালকের সহধর্মিণী ফারিয়া তামান্না মীম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও প্রাথমিক বৃত্তি  পরীক্ষা-২২ এ বৃত্তিপ্রাপ্ত ১৭৭জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এদের মধ্যে রবির আলো ও আবির্ভাব আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষায়  বৃত্তিপ্রাপ্ত ১০১জন,  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ৭৫জন এবং ক্যাডেট পরীক্ষায় ভর্তির সুযোগ পাওয়া একজন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন,সাংবাদিক ও অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ