• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিসিক শিল্পনগরী থেকে যাত্রীবেশে ভ্যান নিয়ে গেল চোর

সিসি নিউজ।। অভাবের সংসার। ভ্যানচালক বাবার উপার্জনে কোনো রকমে চলে পাঁচ সদস্যের পরিবার। স্কুলে গেলেও বড় ছেলে ১৪ বছরের সাকিব ইসলামকে মাঝেমধ্যেই ভ্যানে যাত্রী পরিবহনের কাজ করতে হয়। বাবাকে সহযোগিতা করতে হাসিমুখেই সেই কাজ করে সাকিব।

স্কুল বন্ধ থাকায় সাকিব তার বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বেরিয়েছিল যাত্রী পরিবহনে। পরে যাত্রীবেশে ভ্যানে ওঠা এক চোর কৌশলে তার ভ্যান নিয়ে পালিয়ে যায়। ভ্যান হারিয়ে রাস্তায় দাঁড়িয়েই কাঁদতে থাকে কিশোর সাকিব।

ভ্যান চুরির এ ঘটনাটি ঘটেছে আজ রোববার বেলা ১১ টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের বিসিক এলাকায়।
সাকিবের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পাঠানপাড়া এলাকায়। সে ওই এলাকার রহমতুল্লার ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় সাকিব স্থানীয় এক মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।

কাঁদতে কাঁদতে সাকিব বলে, সকালে তারাগঞ্জ হাটের সামনে থেকে এক যাত্রী নিয়ে সৈয়দপুর বিসিকে আসি। সেখানে এসে সড়কের পাশে আমাকে দাঁড় করিয়ে এক ফ্যাক্টরির ভিতর থেকে মালামাল নিয়ে আসার কথা বলে ভ্যানটি নিয়ে যায় ওই যাত্রী। পরে অনেক্ষন অপেক্ষার পর তিনি না আসায় আমার সন্দেহ হয়। পরে ভিতরে গিয়ে দেখি ভ্যানও নেই, যাত্রীও নেই। এখন আমি কি করব? কোথায় যাব? এই বলে কাঁদতে থাকে সাকিব।

খবর পেয়ে সাকিবের বাবা রহমতুল্লা এসে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, স্থানীয় এক বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে আমি ভ্যানটি কিনি। ৫০ হাজার টাকা এখনও বাকি। পরিশোধ করতে হবে। কোথায় টাকা পাব? এই ভ্যানের আয় দিয়ে পরিবার চলত। আমাদের সংসার এখন কিভাবে চলবে।এখন আমার আত্মহত্যা করা ছাড়া পথ নেই।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যাবেক্ষন করা হচ্ছে। চোরকে সনাক্ত করে তাঁকে গ্রেপ্তার ও ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ