• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা

সিসি নিউজ ডেস্ক।। বিশেষ প্রণোদনা হিসেবে মূল বেতনের ৫ শতাংশ পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। অর্থমন্ত্রীকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অর্থমন্ত্রীকে বিষয়টি বিবেচনা করার জন্য বলেছেন।

আজ রোববার প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন, তাঁদের বিশেষ প্রণোদনা হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আশা করি অর্থমন্ত্রী এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা বিশেষ প্রণোদনা হিসেবে ৫ শতাংশ মূল বেতন তাঁদের দেব।’

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ