• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ ও উপকরণ বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাত ফাণ্ডের অর্থ ও উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ওই অর্থ ও উপকরণ বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা যাকাত কমিটির আহবায়ক ফয়সাল রায়হান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে নগদ অর্থ ও উপকরণ তুলে দেন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইসলামিক ফাউণ্ডেশনের সৈয়দপুর উপজেলা ফিল্ড অফিসার ও উপজেলা যাকাত কমিটির সদস্য সচিব মো. সাদেকীন আলম, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু উপস্থিত ছিলেন।
ওই দিন উপজেলার গরীব ও নিঃস্ব মানুষ ও অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, রিক্সাভ্যান, বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এর মধ্যে হুইলচেয়ার দুইটি, রিক্সাভান তিনটি, সেলাই মেশিন দুইটি ও বাইসাইকেল পাঁচটি। এছাড়া ক্ষুদ্র ব্যবসার জন্য তিনজনকে, গৃহ মেরামত সাতজনকে, হাঁস মুরগী পালনে চারজনকে, চিকিৎসায় দুইজন, মেয়ের বিবাহে দুইজন ও শিক্ষা বৃত্তি হিসেবে ১০জন শিক্ষার্থীকে পৃথক অংকের নগদ অর্থ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ