• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে বালতিতে রাখা পানিতে পড়ে ডুবে মাগফিরাতুন জান্নাত নামে ১৫ মাস বয়সি এক কণ্যা শিশুর মৃত্যু  হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টায় উপজেলার শিব নগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু মাগফিরাতুন জান্নাত শিবনগর ইউনিয়নের গংগাপ্রসাদ গ্রামের মঞ্জুরুল ইসলাম ও লাভলী আরা দম্পতীর একমাত্র কণ্যা সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়,ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গংগাপ্রসাদ গ্রামের মনজুরুল ও তার স্ত্রী ঘুম থেকে উঠে তাদের ১৫মাস বয়সি কণ্যা শিশু মাগফিরতুন জান্নাত কে বাড়ীতে রেখে বাড়ীর পাশে নিজ নিজ কাজে ব্যাস্ত থাকলে, সকলের অগচরে বারান্দায় রাখা বালতির পানিতে শিশুটি  উপুড় হয়ে মাথা পানির নিচে ডুবে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন  শিশুটি বালতির পানিতে ডুবে আছে।
তাৎক্ষনিক শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এবং শিশুটির মৃত্যুর কারন নিশ্চিত হওয়ায়,তার আত্মীয় স্বজনের কোন অভিযোগ না থাকায় মৃতের পরিবারের লোকজন বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের আবেদন করলে, পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ