• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবার সাথে ঘুরতে বেড়িয়ে অটোরিক্সার চাপায় শিশুর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের উপকন্ঠে ঈদের দিনে বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলো শিশু কন্যা রিফাত আক্তার (৮)। আজ বৃহস্পতিবার ঈদের দিন বিকেল আনুমানিক ছয়টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কেশুরভাঙ্গা নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আদরের শিশু কন্যাকে হারিয়ে তার বাবা-মা এখন পাগল প্রায়।
জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বুড়িরহাট এলাকার আব্দুর রাজ্জাক। তিনি আজ ঈদের দিন বিকেলে শিশু কন্যা রিফা আক্তারকে নিয়ে পার্বতীপুর – সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের পাশে তিস্তা ক্যানেল এলাকায় ঘুরতে আসেন। শিশু কন্যাকে নিয়ে সেখানে বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি করেন এবং আদরের শিশু কন্যাকে চটপটিও খাওয়ান। এরপর তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে শিশু কন্যা রিফাত আক্তারের হাত ধরে সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় সৈয়দপুর থেকে পার্বতীপুর অভিমুখী দ্রুতগতির একটি অটোরিক্সা তাদের সজোরে ধাক্কা দেয়। এতে বাবা-মেয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। পরবর্তীতে পেছনে থাকা অপর একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিক্সা শিশু কন্যা রিফাত আক্তারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
চোখের সামনে অতি আদরের কন্যা শিশুর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে বাবা আব্দুর রাজ্জাক। আর ঈদের খুশীর দিনে শিশু কন্যার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান দূর্ঘটনায় শিশু কন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের সুরতহার প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ