• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুর সিটি মেয়র জায়েদার বিরুদ্ধে মামলা

সিসি নিউজ ডেস্ক।। গাজীপুর সিটির নতুন নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেছেন গণফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। তিনি সিটি নির্বাচনে গণফ্রন্ট মনোনিত প্রার্থী ছিলেন।

মামলায় নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা ও গত ২৫ মে অনুষ্ঠিত জায়েদার নির্বাচন বাতিলের আবেদন করা হয়েছে।

মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ১ নম্বর বিবাদী এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামকে মোকাবিলা বিবাদী করা হয়েছে। ট্রাইব্যুাল মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমনের আদেশ দিয়েছেন। আগামী ২ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান মামলার বাদী আতিকুল ইসলাম।

জায়েদা খাতুনের হলফনামায় নানা অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে মামলার বিবরণে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ