• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘোড়াঘাটে নিজ ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন আলী (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নে ভেলাইন-পূর্বপাড়া গ্রামের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াছিন ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। পেশায় সে কৃষক। তার মানসিক সমস্যা ছিল নিশ্চিত করে পরিবার জানায়, নিহত ইয়াসিন নিয়মিত মাদক সেবন করত। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। সে মাদক সেবন করায় গত এক বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে
স্থানীয় সাদ্দাম হোসেন বলেন, বিকেল ৫টায় ঘরে রশিতে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পাই আমরা। এসময় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই এবং সে মানসিক রোগে আক্রান্ত হওয়ায় আত্মহত্যা করেছে এমনটাই দাবি নিহতের পরিবারের। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ