• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভূষিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর- রংপুর মহাসড়কের চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে মিনারুল ইসলাম (১৫) ও সাকিব হোসেন (১৮) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিনাজপুর- রংপুর হাইওয়ের ভুষিরবন্দর বাজার এলাকায় আত্রাই নদীর ব্রীজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চিরিরবন্দরের তেঁতুলিয়া থেকে বিয়ের দাওয়াত খেয়ে দুই ভাই মোটরসাইকেল যোগে তাদের নিজ বাড়ি বীরগাঁও যাওয়ার পথে আত্রাই নদীর ব্রীজের সামনে পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে মাইক্রোবাসটি পালিয়ে যায়।

নিহত মিনারুল ইসলাম সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের দাইবুল্লা শাহ্ পাড়ার আনিসুর রহমানের পূত্র ও  সাকিব হোসেন তার আপন চাচাতো ভাই পল্লী চিকিৎসক মোকসেদুল ইসলামের পূত্র বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিদ্দিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ