• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে হত্যা মামলায় দুই জনের ফাঁসি

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাদের  ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আহসান হাবীব ও মৃত বুদা প্রামাণিকের ছেলে ওহেদুল ইসলাম।
মামলার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ আলীকে ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় স্কুল মাঠে  ফুটবল খেলা দেখার নাম করে বাড়ি থেকে  ডেকে নিয়ে যায় আসামীরা।  ওইদিন  মোহাম্মদ আলীসহ  ও আসামীরা মিলে ভিসিডি ও ক্যাসেট ভাড়া নেন স্থানীয় বাজার থেকে। সেই ভাড়া ভিসিডি আসামীরা একজনের কাছে বিক্রি করে দেন।
এ নিয়ে মোহাম্মদ আলীর সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জেরে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে যায়। পরের দিন সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর নিহতের বাবা পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ