• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সুইডেনে কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ

নীলফামারী প্রতিনিধি।। সুইডেনে পবিত্র কোরআন শরীফ অবমাননা ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অতিক্রম করে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।

এসময় নীলফামারী কেন্দ্রিয় বড় মসজিদের পেশ ঈমাম খন্দকার আশরাফুল হক নুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন কোর্ট মসজিদের ঈমাম মুফতি মো. একরামুল হক, বড়বাজার মসজিদের ঈমাম মুফতি মো. হাবিবুল্লাহ, শাখামাছা মসজিদের ঈমাম মো. রফিকুল ইসলাম, উকিলের মোড়ের জামে মসজিদের ঈমাম মো. নাজমুল হুদা, আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা মসজিদের পরিচালক মৌলানা সগির আলম প্রমুখ।

বক্তারা জাতিসংঘের কাছে পবিত্র কোরআন শরীফ অবমাননাকারীর দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি জানিয়ে দেশবাসীকে সুইডেনের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ